Ads Banner

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস

 

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস


১. মধ্যবিত্ত ছেলেদের কখনো স্বপ্ন থাকতে হয় না। কারণ তাদের প্রাপ্তির খাতায় বরাবরি শূন্য থাকে।

২. মধ্যবিত্ত পরিবারের ছেলে ভাগ্যের সন্ধানে খোঁজ করতে করতে জীবনটা পার করে দেয়। তখন তার কাছে সুখ আর দুঃখ দুটোই সমান হয়ে যায় আর দায়িত্বই বড় হয়ে দাঁড়ায়।

৩. মধ্যবিত্ত ছেলেদের জীবনে প্রেম আবার কি বস্তু? প্রেম মানেই বিলাসিতা।

৪. আমাদের মত মধ্যবিত্ত ছেলেদের খুব বড় একটা স্বপ্ন থাকে নিজের বাবা-মায়ের সমস্ত ইচ্ছে গুলো পূরণ করা। অথচ যার বেশিরভাগ গুলোই করা হয়ে ওঠে না।

৫. হিসেব কষে ছক বাধা জীবন যাদের নিত্য সঙ্গী। তাদের কখনো আবেগ রাখা মানায় না।

৬. ঠোঁটে কৃত্রিম বিজয়ের হাসি নিয়ে হেঁটে যাওয়া ছেলেটা জানে সে মধ্যবিত্ত। তার জীবনে কোনো কিছু নিয়ে খুব বেশি আশা থাকতে নেই।

৭. আশা নিরাশার দ্বন্দ্বে দুলতে থাকা মধ্যবিত্ত ছেলেটার কাছে পকেটে টাকা থাকাটা খুবই জরুরী। বরং টাকা হাতে থাকলেই তার মনের সাহস বেড়ে যায়।

৮. অনেকখানি রাস্তা হেটে গিয়ে কিছুটা ভাড়া বাঁচিয়ে চলা মধ্যবিত্ত ছেলেটা, কখনোই বন্ধুদের সাথে হ্যাংআউটে যেতে চায় না। তাই তার বন্ধুদের তিরস্কার গুলো গায়ে মাখে না।

৯. মধ্যবিত্ত ঘরের জন্ম নেয়ার ছেলেটা খুব দ্রুতই দায়িত্বশীল হতে শিখে যায়। খুব অল্প বয়স থেকে সে নিজের চাহিদা কমাতে শুরু করে।

১০. মধ্যবিত্ত ছেলেদের টিউশন থেকে জমানো টাকা দিয়ে বোনের জন্য কিছু কিনে দেওয়া মানে খুব বড় কিছু সুখের মুহূর্ত। কত কষ্টের বিনিময়ে এই সুখ কিনতে পাওয়া যায় তা শুধু মধ্যবিত্ত ছেলেরাই জানে।

No comments

Theme images by sbayram. Powered by Blogger.